1 Answers
জ্ঞান অর্থ
জ্ঞান [ jñāna ] বি. ১. বোধ, বুদ্ধি, বোঝবার শক্তি (গভীর জ্ঞানের অধিকারী); ২. সংজ্ঞা, চেতনা (রোগীর জ্ঞান ফেরেনি); ৩. ধারণা, বিবেচনা (মাত্রাজ্ঞান, সমজ্ঞান, আত্মীয়জ্ঞানে কাজ করা); ৪. অভিজ্ঞতা (ব্যবসায়ে জ্ঞান); ৫. বিদ্যাবত্তা, শিক্ষা, পাণ্ডিত্য (শাস্ত্রজ্ঞান); ৬. তত্ত্বজ্ঞান (গীতার জ্ঞানযোগ)।;[সং. √ জ্ঞা + অন]।;জ্ঞানকাণ্ড বি. বেদের তত্ত্বজ্ঞানসম্বন্ধীয় অংশ, প্রধানত উপনিষদের বিষয়বস্তু।;জ্ঞানকৃত বিণ. সজ্ঞানে বা সচেতনভাবে করা হয়েছে এমন (জ্ঞানকৃত অপরাধ);জ্ঞানকোষ বি. নানা জ্ঞান বা বিদ্যার কোষগ্রন্হ, encyclopaedia.;জ্ঞানগম্য বিণ. জ্ঞানের দ্বারা লভ্য।;জ্ঞানগম্যি বি. (কথ্য) বুদ্ধিশুদ্ধি।;জ্ঞানগরিমা বি. জ্ঞানগৌরব, জ্ঞানের গরিমা।;জ্ঞানগর্ভ বিণ. জ্ঞানপূর্ণ, সারগর্ভ।;জ্ঞানচক্ষু বি. অন্তর্দৃষ্টি; জ্ঞানরূপ দৃষ্টি।;জ্ঞানত ক্রি-বিণ. সজ্ঞানে, জ্ঞাতসারে।;জ্ঞানতৃষ্ণা বি. জ্ঞানের জন্য প্রবল আগ্রহ।;জ্ঞানদ বিণ. জ্ঞানদায়ক।;জ্ঞানদা বিণ. (স্ত্রী.) জ্ঞানদায়িনী।;জ্ঞানপবন (কথ্য) বি. বুদ্ধিশুদ্ধি।;জ্ঞানপাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন।;জ্ঞানপিপাসা জ্ঞাততৃষ্ণা -র অনুরূপ।;জ্ঞানবাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত।;জ্ঞানবান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী।;স্ত্রী. জ্ঞানবতী।;জ্ঞানবৃদ্ধ বিণ. জ্ঞানী, জ্ঞানসমৃদ্ধ; প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ।;জ্ঞানময় বিণ. জ্ঞানপূর্ণ; জ্ঞানস্বরূপ। ☐ বি. পরব্রহ্ম, যিনি নিখিল জ্ঞানের আধার এবং যিনি কেবল জ্ঞানযোগের দ্বারা লভ্য।;জ্ঞানযোগ বি. জ্ঞানরূপ যোগ; ব্রহ্মলাভার্থ জ্ঞানমার্গীয় সাধনপ্রণালী; জ্ঞানলাভের উপায় বা শাস্ত্র।;জ্ঞানলিপ্সা বি. জ্ঞানলাভের ইচ্ছা, জ্ঞানপিপাসা।;জ্ঞানশক্তি বি. শ্রীকৃষ্ণের শক্তিত্রয়ের অন্যতম; জ্ঞানরূপ শক্তি; জ্ঞান যে শক্তি দেয়।;জ্ঞানশূন্য, জ্ঞানহীন বিণ. জ্ঞানবর্জিত অজ্ঞান; মূর্খ।;জ্ঞান দেওয়া (কথ্য) অবাঞ্ছিত উপদেশ দেওয়া।;[গ্যাঁন্] (বিশেষ্য) ১ বোধ; বুদ্ধি; অনুভবশক্তি (বাহ্যজ্ঞান-বিরহিত)। ২ সংজ্ঞা; চেতনা (রোগীর জ্ঞান ফেরে নাই)। ৩ বোঝবার বা বিচার করবার ক্ষমতা (রসজ্ঞান)। ৪ বিবেচনা (পুত্রজ্ঞানে সেবা করা)। ৫ অবগতি (তোমার জ্ঞানে এমন হয়নি)। ৬ পাণ্ডিত্য; শিক্ষা; বিদ্যাবত্তা (শাস্ত্রজ্ঞান)। ৭ অভিজ্ঞতা (বিষয় কর্মের জ্ঞান)। ৮ পরমতত্ত্ব (জ্ঞানচক্ষু, জ্ঞানযোগ)। জ্ঞানকাণ্ড (বিশেষ্য) ১ বেদের দার্শনিক অংশ উপনিষদ ইত্যাদি; philosophy। ২ আক্কেল; হুঁশ; বুদ্ধিশুদ্ধি; বুদ্ধিবিবেচনা। জ্ঞানকৃত (বিশেষণ) জেনে শুনে করা হয়েছে এমন; সজ্ঞানে কৃত; সচেতনভাবে কৃত (জ্ঞানকৃত ত্রুটি)। জ্ঞান-গম্মি, জ্ঞান-গম্যি (বিশেষ্য) ১ বুদ্ধিসুদ্ধি বা জানাশোনা (আমার যা কিছু জ্ঞান-গম্মি তা ঐ আড্ডারই ঝড়তি পড়তি মাল কুড়িয়ে নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ আক্কেল; কাণ্ডজ্ঞান। জ্ঞানগম্য (বিশেষণ) ১ জ্ঞানের দ্বারা যা বোঝা যায়; বোধগম্য। □(বিশেষ্য) বোধশক্তি; বুদ্ধিসুদ্ধি। জ্ঞানগর্ভ (বিশেষণ) জ্ঞানপূর্ণ; সদুপদেশপূর্ণ (জ্ঞানগর্ভ আলাপ-আলোচনা-মীর মশাররফ হোসেন)। জ্ঞানগোচর (বিশেষণ) ১ জ্ঞানের বিষয়ীভূত; জ্ঞাত। ২ জানা যায় এমন। জ্ঞানগোচরে (ক্রিয়াবিশেষণ) ১ জেনে শুনে। ২ জ্ঞাতসারে। জ্ঞানগৌরব (বিশেষ্য) ১ জ্ঞানের জন্য লব্ধ সম্মান। ২ জ্ঞানের শ্রেষ্ঠত্ব। জ্ঞানচক্ষু (বিশেষ্য) ১ অন্তর্দৃষ্টি; তত্ত্বজ্ঞান; বোঝার ক্ষমতা। □(বিশেষণ) তত্ত্বজ্ঞানরূপ চক্ষুবিশিষ্ট পণ্ডিত। জ্ঞানজ্যেষ্ঠ বিণ। জ্ঞানে গরীয়ান; অধিক জ্ঞানবান; জ্ঞানপ্রবীণ। জ্ঞানত (ক্রিয়াবিশেষণ) জেনে শুনে; জ্ঞাতসারে; সজ্ঞানে। জ্ঞান-তৃষ্ণা, জ্ঞান-পিপাসা (বিশেষ্য) জ্ঞান অর্জনের প্রবল আগ্রহ। জ্ঞানদ (বিশেষণ) জ্ঞান দান করে এমন; জ্ঞান দান করেন; জ্ঞানদাতা। জ্ঞানদা (স্ত্রীলিঙ্গ)। জ্ঞানদগ্ধ (বিশেষণ) সন্ন্যাস; তত্ত্বজ্ঞানী। জ্ঞানদাতা (বিশেষ্য) ১ যিনি জ্ঞান দান করেন; ওস্তাদ; গুরু; শিক্ষক। □(বিশেষণ) জ্ঞানদ। জ্ঞানদাত্রী (স্ত্রীলিঙ্গ)। জ্ঞান না থাকা (ক্রিয়া) ১ খেয়াল না থাকা। ২ বিষয় জ্ঞান না থাকা। জ্ঞাননিষ্ঠ (বিশেষণ) ১ জ্ঞানতপস্বী; পরমার্থ চিন্তায় মগ্ন। ২ সর্বদা জ্ঞানের চর্চা করে এমন। জ্ঞানপাপী (বিশেষণ) জেনে শুনে পাপ করে এমন। জ্ঞানবন্ত (বিশেষণ) জ্ঞানবান; জ্ঞানী (জ্ঞানবন্ত মন হইলে বুঝে মনে মনে-সৈয়দ আলাওল)। জ্ঞানবাদ (বিশেষ্য) জ্ঞানই মুক্তিলাভের উপায়-এই দার্শনিক মতবাদ। জ্ঞানবান (বিশেষণ) ১ জ্ঞানী; বুদ্ধিমান। ২ জানে এমন; অভিজ্ঞ। জ্ঞানবতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। জ্ঞান-বিজ্ঞান (বিশেষ্য) ১ দর্শন, বিজ্ঞান প্রভৃতি। ২ তত্ত্বজ্ঞান; ঈশ্বর ও আত্মা-উপলব্ধি। জ্ঞানবৃদ্ধ (বিশেষণ) ১ জ্ঞানসমৃদ্ধ। ২ জ্ঞানে গরীয়ান। জ্ঞানময় (বিশেষ্য) জ্ঞানস্বরূপ; আল্লাহ। জ্ঞানমার্গ (বিশেষ্য) যে সাধনার পথে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ উপায়। জ্ঞান-মাহাত্ম্য (বিশেষ্য) জ্ঞানের মহিমা। জ্ঞানযোগ (বিশেষ্য) ১ জ্ঞানরূপ যোগ। ২ জ্ঞানমূলক সাধনাপদ্ধতি। জ্ঞানলীন (বিশেষণ) জ্ঞানের গভীরে ডুবে আছে এমন (প্রাচীন তত্ত্বে আকণ্ঠ হলেন জ্ঞানলীন-মুনীর চৌধুরী)। জ্ঞানশালী, জ্ঞানশীল (বিশেষণ) জ্ঞানী; জ্ঞানবিশিষ্ট। জ্ঞানশিষ্য (বিশেষ্য) কারো প্রচারিত জ্ঞান যে আহরণ করেছে (তাঁদের জ্ঞান-শিষ্যদের জ্ঞান-বিজ্ঞানের আলোচনার স্থান হয় তাইগ্রীস-ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত কুফা ও বসরাতে-আকবর আলী)। জ্ঞানশূন্য, জ্ঞানহীন (বিশেষ্য) ১ অজ্ঞান; অবোধ; মূঢ়; মূর্খ। □(বিশেষণ) সংজ্ঞারহিত; অচেতন। জ্ঞানসঞ্চার (বিশেষ্য) ১ জ্ঞানের উদয়। জ্ঞানসাধন (বিশেষ্য) ১ জ্ঞানলাভের উপায়; ইন্দ্রিয়। ২ তত্ত্বজ্ঞান লাভের প্রয়াস। জ্ঞানহত (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়। জ্ঞানহর (বিশেষণ) জ্ঞাননাশক (কাঁদিছে কভু বা সদা জ্ঞানশূন্য মূঢ় জ্ঞানহর সদা-মাইকেল মধুসূদন দত্ত)। জ্ঞানহারা কভু বা সদা জ্ঞানশূন্য মূঢ় জ্ঞানহর সদা-মাইকেল মধুসূদন দত্ত)। জ্ঞানহারা (বিশেষণ) বিবেচনাশূন্য; কাণ্ডজ্ঞানশূন্য। জ্ঞানাকর (বিশেষ্য) জ্ঞানের আধার; যিনি অনেক বিষয়ে জ্ঞান রাখেন; পরম জ্ঞানী। জ্ঞানাঙ্কুর (বিশেষ্য) জ্ঞানের প্রাথমিক বিকাশ; জ্ঞানের সূচনা; স্বল্প বা সামান্য জ্ঞান। জ্ঞানাঙ্কুশ (বিশেষ্য) ১ জ্ঞানরূপ অঙ্কুশ। ২ ভালো-মন্দ বিচারের প্রবল ক্ষমতা। জ্ঞানাঞ্জন (বিশেষ্য) তত্ত্বজ্ঞানরূপ কাজল যা দ্বারা প্রত্যেক বস্তুর প্রকৃতরূপ উপলব্ধি করা যায় (জ্ঞানাঞ্জনশলাকা)। জ্ঞানাভাব (বিশেষ্য) জ্ঞানের অভাব; অজ্ঞানতা। জ্ঞানাভ্যাস (বিশেষ্য) জ্ঞানচর্চা। জ্ঞানার্জনী (বিশেষণ) জ্ঞানলাভ সম্বন্ধীয়। জ্ঞানার্জন বি। জ্ঞানালঙ্কার (বিশেষ্য) ১ জ্ঞানরূপ অলঙ্কার। ২ জ্ঞানী। জ্ঞানী (বিশেষণ) ১ জ্ঞান আছে এমন; জানেন এমন; জ্ঞানবান; বিজ্ঞ। ২ শাস্ত্রজ্ঞ। ৩ তত্ত্বজ্ঞ। জ্ঞানেন্দ্রিয় (বিশেষ্য) যে ইন্দ্রিয় দ্বারা বাহ্য বিষয় সম্পর্কে বোধ জন্মে; চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক ও মন-এইগুলো জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানোদয় (বিশেষ্য) ১ চেতনা। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা+অন(ল্যুট্)};