1 Answers
জোট অর্থ
জোট [ jōṭa ] বি. 1 মিলিত হওয়া, মিলন, সমাবেশ; দল (জোট বাঁধা); 2 গাঁট, জটিল বন্ধন (জোট পড়েছে)।;[হি. জোড়]।;জোটনিরপেক্ষ বিণ. কোনো গোষ্ঠী দেশ বা জোটের অন্তর্ভুক্ত নয় এমন, non-aligned.;জোটনিরপেক্ষতা বি. কোনো দলে বা গোষ্ঠীতে না থাকার নীতি, non-alignment.;[জোট্] (বিশেষ্য) ১ দল দলেবলে ঘোঁট; জটলা (জোট বাঁধা বা পাকানো)। ২ মেল; সমাবেশ; ভিড়; জমায়েত (জোট করা বা হওয়া)। ৩ গিঁঠ; জট; জটিল; গ্রন্থি। জোট নিরপেক্ষ (বিশেষণ) সমকালীন বিশ্বের বৃহৎ শক্তিবর্গের সামরিক জোটে অন্তর্ভুক্ত না থাকা। জোট নিরপেক্ষতা বি। জোট পাট (বিশেষ্য) জটলা বা একত্র মিলন। ২ জোগাড়যন্ত্র। জোটবদ্ধ, জোঠবদ্ধ (বিশেষণ) একত্র সমাবিষ্ট; দলবদ্ধ; মিলিত (দেশের বদমাইশ সর্দ্দার লাঠিয়াল বহুতর জোঠবদ্ধ হয়েছে-মীর মশাররফ হোসেন)। জোটভাঙা (ক্রিয়া) বিচ্ছিন্ন হওয়া; জোড় ঘোচা। □(বিশেষণ) বিচ্ছিন্ন। এক জোট (বিশেষণ) দলবদ্ধ; একসঙ্গে মিলিত; একত্রিত। {(তৎসম বা সংস্কৃত) যূথ>জুট, জোট্};