1 Answers

ঢিমা, ঢিমে অর্থ

[ঢিমা, ঢিমে] (বিশেষণ) ১ মৃদু; ক্ষীণ (ঢিমে আওয়াজ)। ২ ধীর; মন্থর; বিলম্বিত (বেগম ঠাকরুন সকলের পিছনে বড়ই ঢিমে কদম-মীর মশাররফ হোসেন)। ৩ নিরুদ্যম; নিরুৎসাহ; দীর্ঘসূত্র (লোকটা অত্যন্ত ঢিমে)। ঢিমা তেতালা (বিশেষ্য) সঙ্গীতের একটি তাল। □ (বিশেষণ) ((ব্যঙ্গার্থ)) আস্তে আস্তে কাজ করে এমন; দীর্ঘসূত্রী। ঢিমা তেতালায় ক্রিবিন মন্থর গতিতে; আগ্রহহীন ও উদ্যমহীন অবস্থায় (ঢিমেতেতালায় কাজ চলা)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>(প্রাকৃত) মজ্‌ঝিম>ঢিম+আ, এ};

7 views