1 Answers
ঢিঢি, ঢীঢী অর্থ
[ঢিঢি] (বিশেষ্য) ব্যাপক জানাজানি; সাধারণত নিন্দার্থে ব্যবহৃত (দেশময় এ কথা নিয়ে ঢিঢি পড়ে গেল)। □ (বিশেষণ) চতুর্দিকে বিপুলভাবে প্রচারিত। □ (অব্যয়) ধিকধিক রব; অখ্যাতি (একটা ঢীঢী পড়িয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঢিঢিকার, ঢিঢিক্কার, ঢিঢিরব, ঢিড্ঢিকার (বিশেষ্য) ১ ধিক্কার ধ্বনি। ২ ধিক্কারসহ নিন্দা প্রচার (তবু সে ব্যাখ্যায় এদেশে পড়ে গেল ঢিড্ঢিকার-দ্বিজেন্দ্রলাল রায়)। ৩ নিন্দাসূচক উচ্চ শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ধিক্ ধিক্>(?)};
4 views
Answered