1 Answers

ঢিট, ঢীট অর্থ

[ঢিট্‌] (বিশেষণ) ১ ঠিক (পিটনী খেয়ে পিঠ যে তোদের টিট হয়েছে-কাজী নজরুল ইসলাম)। ২ ((মধ্যযুগীয় বাংলা)) দৃষ্ট; শঠ; নির্লজ্জ (হাসি মুখ নিরখয়ে টীট মাধাই-বিদ্যাপতি)। ৩ অশিষ্ট; দুর্বিনীত (টিট আঁখি দুঃখবতী ঢাকিলু নয়ন-জ্যোতি-রাজশেখর বসু (পরশু))। ৪ শায়েস্তা; জব্দ (দাবাড়ি খেয়ে শেয়াল পণ্ডিত ঢিট হয়ে গিয়েছিল)। ঢিট করা (ক্রিয়া) ১ শায়েস্তা করা। ২ বশে আনা। ৩ সংশোধন করা। ঢিটপনা (বিশেষ্য) নির্লজ্জতা; বেহায়াপনা; ধৃষ্টতা (কখন না দেখি আমি এমন ঢিটপনা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দৃষ্ট>(প্রাকৃত) ঢিট্‌ঠ>};

9 views