1 Answers
ঢালাই অর্থ
ঢালাই বি. উত্তাপ দিয়ে ধাতু গলিয়ে ছাঁচে ঢালার কাজ (এখানে তামা ঢালাই হয়)।;☐ বিণ. ছাঁচে ঢেলে প্রস্তুত (ঢালাই কড়াই)।;[ঢালাই] (বিশেষ্য) ১ ধাতু গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন রূপ দেওয়ার কাজ। ২ ছাঁচে ঢেলে তৈরি (ঢালাই কড়াই)। ঢালাইকর (বিশেষ্য) যে ঢালাইয়ের কাজ করে; ঢালাই করার কারিগর। ঢালাই করা (ক্রিয়া) ১ ছাঁচে তৈয়ার করা (সনেটের ছাঁচে নানারূপ ভাবে মূর্তি ঢালাই করা চলে-প্রথম চৌধুরী )। □ (বিশেষণ) পেটা নহে এমন; ঢারা (ঢালাই-করা লোহা)। ঢালাইখানা (বিশেষ্য) ঢালাইয়ের কারখানা; যেখানে ঢালাই হয়; foundry। ঢালাও, ঢালাউ (বিশেষণ) ১ বিস্তৃত (ঢালাও বিছানা)। ২ দেদার; পর্যাপ্ত; প্রচুর (ঢালাও জিনিস)। ৩ অবাধ (ঢালাও হুকুম)। ঢালানো (ক্রিয়া) অপরের দ্বারা ঢালাই করানো। {√ঢাল্+আই};
4 views
Answered