1 Answers
ডোর অর্থ
ডোর [ ḍōra ] বি. ১. হাতের বন্ধনসূত্র (‘তোর বন্ধন-ডোর ছিড়ে যাবে’: রবীন্দ্র); ২. বৈষ্ণবদের বহির্বাস (ডোরকৌপীন); ৩. (আল.) বন্ধন, আকর্ষণ (প্রণয়ডোরে বাঁধা)।;[হি. ডোর]।;[ডোর্] (বিশেষ্য) ১ সুতা; রজ্জু; ডুরি; দড়ি (মালা ছিল তার ফুলগুলি গেছে রয়েছে ডোর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক)বন্ধন; আকর্ষণ (মায়াডোর; বিধিনিষেধের ডোরে এ জীবনের তাই ভারানত-রখা)। ৩ বৈষ্ণবদের বহির্বাস (ডোর- কৌপীন)। ৪ সন্ন্যাসীর কটিবন্ধ (কটিতটে ডোর ধরি তাহাতে কৌপীন পরি বর্হিবাসে করি আচ্ছাদন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ডোরকৌপীন (বিশেষ্য) বৈষ্ণবদের বহির্বাস (সন্ন্যাসের প্রথম দীক্ষা ডোরকৌপীন ধারণ-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) দোর> (প্রাকৃত) দোরা>};
28 views
Answered