1 Answers

ডালি, ডালী অর্থ

[ডালি] (বিশেষ্য) ১ ছোট ডালা (মেয়েদের যে সব গুণ থাকা দরকার খোদা তোকে তা প্রায় সমস্তই ডালি ভরে দিয়েছেন-কাজী নজরুল ইসলাম)। ২ উপহার; ভেট; নজর; উৎকোচস্বরূপ উপহার (জল ধন যা ছিল সকল দিলা ডালি-শেখ ফয়জুল্লাহ; নানা দ্রব্য ডালী লয়ে বর্ধমানে গেল মজুমদার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ আধার (রূপের ডালি খুলে বসি পেতেছে দোকান-হেব)। ৪ নৌকার খোলের উপরকার মোটা লম্বা তক্তাদ্বয়। ডালি দেওয়া (ক্রিয়া) ডালি সাজিয়ে উপরওয়ালাকে নানা দ্রব্য উপহার দেওয়া-সাধারণত অনুগ্রহ লাভের আশায় ভেট দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ডল্লক>; মুণ্ডারি. ডালা+(বাংলা) ই};

5 views