1 Answers
উদ্গত অর্থ
উদ্গত, উদ্গত [ ud-gata, udgata ] বিণ. ১. উদ্ভূত; উত্পন্ন; ২. বাইরে বেরিয়ে এসেছে এমন, বহির্গত (ফোড়া উদ্গত); ৩. নির্গত (উদ্গত অশ্রু)।[সং. উত্ + √ গম্ + ত]।বি. উদ্গম, উদ্গম।[উদ্গতো] (বিশেষণ) ১ উদ্ভূত; উৎপন্ন (এক ধারা নির্গত ও অপর ধারা উদ্গত হইবার মধ্যে মুহূর্ত মাত্র নয়নের যে অবকাশ পাইয়াছিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; তৌহিদের বাণী উদ্গত হইয়া-মোহাম্মদ বরকতুল্লাহ)। ২ বহির্গত। ৩ উত্থিত; উপচীয়মান। উদ্গতি (বিশেষ্য) ১ উদ্গম; উৎপত্তি। ২ উদয়। ৩ ঊর্ধ্বগতি; উদ্গমন (পয়ারকে মাইকেল এমন পর্যায়ে তুলেছিলেন যার পরে তার উদ্গতি স্বভাবতই অসম্ভব-সুধূন্দ্রনাথ দত্ত)। উদ্গম (বিশেষ্য) ১ উত্থান; উৎপত্তি। ২ (বিশেষ্য) উদ্ভব; উদয়। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√গম্+ত(ক্ত)}
12 views
Answered