1 Answers

অনন্য অর্থ

অনন্য [ ananya ] বিণ. ১. অভিন্ন; অদ্বিতীয়, একক; ২. নিঃসঙ্গ।[সং. ন+অন্য]।বিণ. (স্ত্রী.) অনন্যা।[অনোন্‌নো] (বিশেষণ) ১ একক; অভিন্ন। ২ অনুপম; অদ্বিতীয়। অনন্যা স্ত্রী.(ভেবেছি আসবে নিয়ে অনন্যা সুপ্রীতি –সানাউল হক)।অনন্যকর্মা (বিশেষণ) একক কর্মে রত; একাগ্র (রাজা অনন্যমনা ও অনন্যকর্মা হইয়া কেবল ভোগসুখে কালযাপন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।অনন্যগতি, অনন্যসহায়, (বিশেষণ) গত্যন্তরহীন, অনন্যোপায়(অনন্যসহায় একমাত্র গীতিধ্বনিতে কর্ণ-বিবর পরিপূরিত হইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনন্যচিত্ত বিন একাগ্রচিত্ত; অনন্যমনা। অনন্যচিত্তা (বিশেষণ) স্ত্রী. (অনন্যচিত্তা হইয়া স্থির কর্ণে শ্রবণ করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনন্যচিন্তা বিন একক বিষয়ে চিন্তা; একাগ্র ধ্যান। অনন্যতন্ত্র বিন মৌলিক; অন্যের নেই এমন(অনন্যতন্ত্র প্রতিভা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনন্যতন্ত্রতা (বিশেষ্য)। অনন্যদৃষ্টি (বিশেষণ) বিষয়ান্তরে দৃষ্টিহীন, একাগ্রদৃষ্টি (বিস্ময়াবিষ্ট ও অনন্যদৃষ্টি হইয়া নিরীক্ষণ করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনন্যবৃত্তি (বিশেষণ) যার অন্য কর্ম বা চেষ্টা নেই। অনন্যমতি, অনন্যমন, অনন্যমনা (বিশেষণ) একাগ্রচিত্তে; অন্যদিকে মন নেই এমন (রাজা অনন্যমনা ও অনন্যকর্মা হইয়া কেবল ভোগসুখে কালযাপন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনন্যমনে (ক্রিয়াবিশেষণ) একাগ্রচিত্তে (তিনি অনন্যমনে সন্তুষ্টচিত্তে –রবীন্দ্রনাথ ঠাকুর)। অনন্যসহায়⇒গতি। অনন্যসাধারণ, অনন্যসুলভ (বিশেষণ) অসাধারণ; অন্য ব্যক্তিতে দুর্লভ। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অন্য;(বহুব্রীহি সমাস)}

10 views