1 Answers

অধিকার অর্থ

অধিকার [ adhi.kāra ] বি. ১. স্বত্ব; ২. দখল (এই জমি জমিদারের অধিকারে রেয়েছে); ৩. কর্তৃত্ব; অধিপত্য; ৪. এলাকা, jurisdiction; ৫. সরকারি উচ্চবিভাগ, directorate (শিক্ষা-অধিকার); ৬. অভিজ্ঞতা, জ্ঞান (সংস্কৃত ভাষায় তাঁর অধিকার); ৭. যোগ্যতা, দাবি (সম্পত্তির অধিকার); ৮. বিশেষ ক্ষমতা (রাজ্যশাসনে ক্ষত্রিয়ের অধিকার)।[সং. অধি+√ কৃ+অ]।[ওধিকার্‌] (বিশেষ্য) ১ স্বত্ব; স্বামিত্ব; দাবি। ২ দখল; আয়ত্ত (অধিকার করা)। ৩ জ্ঞান; অভিজ্ঞতা(শাস্ত্রে অধিকার)। ৪ আধিপত্য; কর্তৃত্ব(তদীয় অধিকার কালে প্রজালোকের সৌভাগ্য সঞ্চার ঘটিয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ যোগ্যতা; উপযুক্ততা(স্বাধীনতার অধিকার)। ৬ এলাকা। অধিকারভেদ (বিশেষ্য) যোগ্যাযোগ্যের পার্থক্যবিচার। অধিকারী (-রিন্) (বিশেষণ) স্বত্ববান; মারিকানাসম্পন্ন।  (বিশেষ্য) ১ মালিক; প্রভু। ২ যাত্রাদলের অধ্যক্ষ বা দলপতি (যাত্রার বালক অধিকারীর কানমলা খাইয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ উপাধিবিশেষ। ৪ উচ্চপদস্থ কর্মচারী(নীরব সচিববৃন্দ, অধিকারী যত রক্ষঃশ্রেষ্ঠ-মাইকেল মধুসূদন দত্ত)। অধিকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√কৃ+অ(ঘঞ্‌)+ ইন্‌}

13 views