2 Answers
শর্করার কাজ হলোঃ
- জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে।
- উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
- উদ্ভিদের দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে।
- হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে।
- উদ্ভিদের ফুলে ও দলে মধু এবং কাণ্ড ও মূলে সুক্রোজ থাকে।
- উদ্ভিদে অল্প পরিমাণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সঞ্চিত খাদ্য হিসেবে থাকে।
- ফ্যাটি এসিড এবং এমিনো এসিড বিপাকে সাহায্য করে
- ক্যালভিন চক্র ও ক্রেবস চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
(তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)
1966 views
Answered