1 Answers
অনলাইনে কত দিনের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করে আপনার ইনকাম সোর্সের ওপর।
অনলাইন ইনকাম এর অনেক ওয়ে আছে।যেমন এড দেখে,আর্টিকল লিখে,ভিডিও আপলোড দিয়ে,গ্রাফিক্স ডিজাইন,লোগো ডিজাইন সহ অনেক কাজ অনলাইন পাওয়া যায়।এখন আপনি কোন উপায়ে ইনকাম করতে চাচ্ছেন সেটাই হচ্ছে মেইন বিষয়।
আপনি যদি সামান্য কিছু টাকা যেমন দিনে ১০-১০০ টাকা এইরকম ক্ষুদ্র ইনকাম গুলো করতে চান তাহলে এইগুলো ২-৭ দিনে ও পেমেন্ট পাওয়া সম্ভব।
আর যদি লাইফটাইম ইনকাম এর কথা চিন্তা করেন তাহলে তা আপনার যোগ্যতার ওপর নির্ভর করবে।
আপনার যদি অনলাইনে কাজের প্রতি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি Fiver, freelancer,Upwork সহ এই জাতীয় ওয়েবসাইটগুলোতে একাউন্ট করতে পারেন এবং আপনি আপনার কাজের ধরন অনুযায়ী পোর্টফোলিও তৈরি করতে হবে এবং আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে অপেক্ষা করতে হবে আপনার কাস্টমার বা অনলাইন বায়ারের জন্য। এই অপেক্ষা হতে পারে কয়েক ঘন্টার জন্যে,হতে পারে কয়েক মাসের জন্যেও। সবকিছু নির্ভর করবে আপনার দক্ষতার এবং টেকনিকের উপর।
এইসব ওয়েবসাইটগুলোতে কাজ করার পর ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী পরিমাণ মত টাকা ইনকাম করতে পারলেই সে টাকা আপনি ব্যাংক এর মাধ্যমে তুলে নিতে পারবেন।