আমি কি করব বুঝতে পারছি না ।?
আসসালামুয়ালাইকুম, আমার বয়স এখন ২৭ বছর । আমার বাসা রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) তে । বছর খানেক আগে ফেসবুকে একটি মেয়ের সাথে পরিচয় হয়, বাসা লালমনিরহাট, ঢাকায় গার্মেন্টসে চাকরি করে । কিছু দিন কথা বলে জানতে পারি ওর মা মারা গেছে । বাবা আবার বিয়ে করেছেন । পরিবারে আরো ৩ ভাই আছে (১ভাই বড়, ২টা ভাই ছোট) কিন্তু কেউ ই বাবার সাথে থাকে না । ঢাকায় ও একা ই থাকে । বাবা মাঝে মাঝে দেখে যায় । ওর সাথে কথা বলে বুঝতাম ও ওর মায়ের জন্য মন খারাপ করে কান্না করতো মাঝে মধ্যে ই । ও সার্বিক দিক থেকেই মানসিক ভাবে বিপর্যস্ত ছিল । ওর অবস্থা দেখে আমার খুব মায়া হতো । তাই ভাবলাম ওকে বিয়ে করি । আমি এই বছর মাস্টার্স কমপ্লিট করেছি । কিন্তু ও মাধ্যমিক ও পাস করেনি । পারিবারিক আর্থিক অবস্থা ও ভালো না । তবুও এসব বিষয় নিয়ে খুব বেশি না ভেবে বিয়ে করবো সিদ্ধান্ত নিলাম । মা বাবার মতামত নিয়ে বিয়ে করলাম । বর্তমানে বিয়ের বয়স ৭মাস । বিয়ের পর থেকেই আমার ধারণা ছিল ওর আগে ও বিয়ে হয়েছিল । কয়েকদিন আগে জানতে পারি ধারণা টা সত্যি (যদিও ও এখনো স্বীকার করেনি)।
এটা জেনে আমি নিজেই মানসিক প্রচন্ড আঘাত পেয়েছি । যার জন্য আমি ভবিষ্যতের কথা চিন্তাও করিনি, আমার পরিবারের সদস্যদের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছি, সে আমার সাথে এভাবে প্রতারণা কিভাবে করলো ?
ওর দিকে তাকিয়ে ওকে ছেড়ে ও যেতে পারছিনা (কারন আমি ছাড়া ওর তেমন কেউ নেই, বিয়ের পর ওর বাবা ভাইয়েরাও তেমন খোঁজ নেয় না), আবার এটা মেনেও নিতে পারছি না । এখন আমি কি করব ??
2 Answers
আমি মনে করি উনার পাশে থাকা উচিত। আনদাজে অবিশ্বাস করবেন না। যদি সত্যি সে এমন কাজ করে কিন্তু সে সারাজিবন আপনার সাথেই কাটাতে চায় তাহলে তাকে মাফ করে দেওয়া উচিত কারন মাফ করলে সে হয়তো আরো অনুপ্রাণিত হবে। তাকদীর কে মেনে নিন দুনিয়া ও পরকাল উভয়ে লাভ জনক হবে ইনশাআল্লাহ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy