1 Answers
প্রতিকারঃ
(1) শিমুলের শেকড় বেটে তার রস বের করে নিন। এই রস ১৫-২০ মি.লি মাত্রায় নিয়ে মিছরি মিশিয়ে নিয়মিত সেবন করলে ধাতুস্রাবের সমস্যা দূর হয়
। ( 2) ২০ মি. লি. টাটকা আমলকী কাথ বের করে রাতে মধু মিশিয়ে সেবন করলে ধাতু পুষ্ট হয় এবং শুক্রস্রাব থেকে মুক্তি পাওয়া যায়।
(3) ২০ গ্রাম কলাই বা বিউলির ডালের আটা (বা বেসন) নিয়ে গরুর দুধের সঙ্গে জ্বাল দিন। তারপর ঐ গরম দুধে ঘি মিশিয়ে হালকা গরম থাকতে থাকতে পান করতে দিন রােগীকে। এক মাস যাবৎ নিয়মিত পান করলে মূত্রনালী দিয়ে হওয়া ধাতুস্রাব বন্ধ হয়।
(4) ৫০ গ্রাম কলাইয়ের ডালকে প্রথমে ঘি দিয়ে ভেজে নিন। তারপর ৩০০ মি.লি. দুধে ভালাে করে ফুটিয়ে তাতে চিনি, বাদাম, মনাক্কা ইত্যাদি দিয়ে পায়েসের মতাে করে সেবন করতে দিন। এটি নিয়মিত সেবনে বীর্যবৃদ্ধি হয় এবং ধাতুস্রাব বন্ধ হয়।
(5) ৫০ গ্রাম এলাচ, ১০ গ্রাম মিছরি এবং ১৫ গ্রাম তুলসী পাতার ক্বাথ তৈরি করে নিয়মিত রােগীকে সেবন করতে দিন। এটি বীর্য এবং রতিশক্তি বর্ধক।