1 Answers
ইসলাম হাক্কুল ইবাদ হিসাবে মানুষের জন্য যে দায়িত্ব পালন করা অনিবার্য করেছেন তার মধ্যে ছাত্র-শিক্ষক সম্পর্ক অন্যতম। ছাত্র-শিক্ষক সম্পর্ক বলতে বোঝায়, একজন ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্ক কীরূপ। ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। এটি পিতা-পুত্রের সম্পর্কের মতো। পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন ও তাকে কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করেন, শিক্ষকও তেমনি তার ছাত্রের কল্যাণ কামনা করেন ও তাকে সৎপথ দেখান। পুত্র তার পিতার থেকে সম্পদের উত্তরাধিকারী হন পক্ষান্তরে ছাত্রও তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হন।
22 views
Answered