ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর জীবনী | Biography of Imam Ahmad Ibn Hanbal
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর পরিচয়ঃ- তার নাম আহমদ। কুনিয়াত বা উপনাম নাম আবু আব্দুল্লাহ। পিতার নাম মোহাম্মদ। দাদার নাম হাম্বল। দাদার নামের দিকে নিসবত করে তার মাযহাবকে হাম্বলী মাযহাব বলা হয়। পূর্ণ নাম আবু আব্দুল্লাহ আহমদ ইবনে মুহাম্মাদ ইবনে হাম্বল ইবনে হিলাল যিহলী আল মারবী আশ শায়বানি রহঃ।
ইমাম আহমদ বিন হাম্বল এর জীবনী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বই, ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী, ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী pdf, আহমদ বিন হাম্বল জীবনী, ইমাম আহমদ ইবনে হাম্বল এর জীবনী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহ এর জীবনী, ইমাম আহমদ বিন হাম্বলী রহঃ এর জীবনী ,ইমাম আহমদ ইবনে হাম্বল রহ এর জীবনী
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর জন্মঃ- ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ বর্তমান ইরাকের বাগদাদ নগরীর এক ধর্মভীরু বিখ্যাত পরিবারে ১৬৪ হিজরীতে জন্মগ্রহণ করেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর শৈশবকালঃ- জন্মের মাত্র দুই বছরের মধ্যে ইমাম আহমদ পিতাকে হারান। ফলে এতিম অবস্থা মায়ের আদর যত্নে তার শৈশব কাল অতিবাহিত হয়।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর প্রাথমিক শিক্ষাঃ- পারিবারিক ঐতিহ্য অনুযায়ী মক্তবে কোরআন ও আরবী ভাষার প্রাথমিক পাঠ দিয়ে তার শিক্ষাজীবন সূচনা হয়।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর ফিকাহ শিক্ষাঃ- প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে ইমাম আবু হানিফা রহঃ এর সুযোগ্য ছাত্র ইমাম আবু ইউসুফ রঃ এর দরবারে হাজির হন। অতঃপর ফিকাহ শাস্ত্রের উপর অধ্যায়ন করেন এবং অল্প সময়ের মধ্যে এ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ হাদিস অধ্যায়নঃ- ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর বয়স যখন ষোল বছর। তখন তিনি তৎকালীন বাগদাদের শ্রেষ্ঠ মুহাদ্দিস হুসাইন ইবনে বশির ও ওমায়ের ইবনে আব্দুল্লাহর নিকট হাদীস অধ্যয়ন করেন। তার হাদিসের প্রখ্যাত ওস্তাদগন এর মধ্যে হাশেম রহঃ ও সুফিয়ান ইবনে উয়াইনা রঃ এর নাম উল্লেখযোগ্য।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর মক্কায় গমনঃ- ২৩ বছর বয়সে ১৮৭ হিজরীতে তিনি প্রথমবারের মতো মক্কা নগরীতে গমন করেন। প্রখ্যাত মুহাদ্দিসগন থেকে তিনি হাদিস অন্বেষণ করেন। মাঝে তিনি একবার দেশে গিয়ে ১৯০ হিজরীতে আবার মক্কায় আগমন করে তিন বছর অবস্থান করেন।
Read More..... click now