1 Answers
কখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা উচিত নয়। কেন জানেন? জল খাওয়া মাত্র আমাদের শরীরে উপস্থিত একাধিক ছাকনি সেই জলে উপস্থিত ক্ষতিকর উপাদানদের ছেঁকে নিয়ে শরীরের বাইরে বের করে দিচ্ছে। ফলে আমরা সুস্থ থাকতে পারি৷ তাই দাঁড়ানো অবস্থায় কখনও জল পান করবেন না। কারণ এমনটা করলে শরীরে অন্দরে থাকা ছাকনিগুলি সংকুচিত হয়ে যায়। ফলে ঠিক মতো কাজ করতে পারে না। আর এই ছাকনিগুলো ঠিক মতো কাজ করতে না পারে তাহলে জলে উপস্থিত অস্বাস্থ্যকর উপাদানগুলি রক্তে মিশতে শুরু করবে। ফলে এক সময়ে গিয়ে শরীরে টক্সিনের মাত্রা এতটাই বেড়ে যাবে যে একাধিক অঙ্গের উপর তার খারাপ প্রভাব পড়বে। আর এমনটা হলে কী হতে পারে তা নিশ্চয় কারও এখন আর অজানা নয়। এখানেই শেষ নয়, দাঁড়িয়ে জল পান করলে শরীরে আরও নানাভাবে ক্ষতি হয়। যেমন: ১. বদ-হজম হওয়ার আশঙ্কা বাড়ে: বসে থাকাকালীন জল পান করলে পেটের অন্দরের সব পেশী এবং নার্ভাস সিস্টেম অনেক বেশি রিল্যাক্সিং স্টেটে থাকে। ফলে হজম ক্ষমতা বিগড়ে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। কিন্তু যদি দাঁড়িয়ে কিছু খাবার খান বা জল পান করেন, তাহলে কিন্তু একেবারে উল্টো ঘটনা ঘটে। ফলে গ্যাস-অম্বলের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা বৃদ্ধি পায়। ২. জি ই আর ডি-তে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে: দাঁড়িয়ে থাকা অবস্থায় জল খেলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে। ফলে এমনটা হতে থাকলে এক সময়ে গিয়ে ইসোফেগাস এবং পাকস্থালীর মধ্যেকার সরু নালীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজজ বা ডি ই আর ডি-এর মতো রোগ শরীরে এসে বাসা বাঁধে। ৩. অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়: একাধিক গবেষণায় দেখা গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে একাধিক নার্ভে প্রদাহ সৃষ্টি হয়। ফলে কোনও কারণ ছাড়াই মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে। প্রসঙ্গত, অকারণ মানসিক চাপ কিন্তু শরীরের জন্য় একেবারেই ভাল নয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy