1 Answers

আধুনিক গণতন্ত্রের জনক হলেন জন লক।জন লক একজন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, এনলাইটেনমেন্টের সূচনাকালের অন্যতম চিন্তাবিদ ও রাজনৈতিক ভাষ্যকারও।তিনি ১৬৩২ সালে ২৯ আগস্ট ব্রিস্টলের নিকটবর্তী রিংটনে জন্মগ্রহণ করেন। জন লক জ্ঞানতত্ত্বের আলোচনায় পদ্ধতিগত দিক থেকে নতুনভাবে অভিজ্ঞতাবাদের প্রয়োগ করেছেন এবং দার্শনিক চিন্তাধারাতে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন। তার রাজনীতি নিয়ে লিখিত বইগুলো আধুনিক রাজনৈতিক দর্শনের আকর গ্রন্থ হিসেবে বিবেচিত। তৎকালীন রাজনৈতিক পালাবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে নাগরিক অধিকার ও বুর্জোয়া শ্রেণীর ক্রমবিকাশে তার প্রত্যক্ষ অবদান রয়েছে। পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোতে নারীর অবস্থান এবং ভূমিকা বিষয়ে তার মতামত ছিল আধুনিক নারীবাদী চিন্তার কাছাকাছি। অসংখ্য দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদের উপর তার প্রভাব রয়েছে।জন লক এর বাবার নামও ছিল জন লক, যিনি ছিলেন একজন সফল আইনজীবী। ১৬৪৭ সালে লক বিখ্যাত ওয়েস্ট মিনিস্টার স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন। ১৬৫২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট চার্চ কলেজে ভর্তি হন। অক্সফোর্ডে দর্শন, রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করেন। ১৬৫৯ সালে ক্রাইস্ট চার্চ কলেজে সিনিয়র স্টুডেন্টশিপ লাভ করেন। পরের বছর গ্রিক ভাষার অধ্যাপক নিযুক্ত হন। পরে অলঙ্কার শাস্ত্রের রিডার ও দর্শন শাস্ত্রের অধ্যাপক পদ লাভ করেন। ১৬৬৮ সালে তিনি রয়েল সোসাইটির সভ্য নির্বাচিত হন। ১৬৭৪ সালে মেডিসিনের উপর স্নাতক সম্পন্ন করেন। পরের বছর মেডিকেল স্টুডেন্টশিপ হিসেবে নিযুক্ত হন। সব মিলিয়ে পেশাগত জীবনে অধ্যাপনা, চিকিৎসাসহ রাজকীয় কূটনৈতিক ও বাণিজ্য পরিষদের নানা গুরত্বপূর্ণ পদে অধিষ্টিত ছিলেন।

7427 views Answered

Next steps