2 Answers

সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারের সীমা বা চুক্তিবদ্ধ লোডের উপর যে চার্জ ধার্য করা হয় তাকেই বিদ্যুত্‍ মিটারে ডিমান্ড চার্জ বলা হয় ।

9137 views Answered

ডিমান্ড বা চাহিদা হচ্ছে আপনি সরকারের কাছ থেকে যে পরিমাণ পাওয়ার চেয়ে নিয়েছেন সেটা। আমরা বাসা বাড়িতে ব্যবহারের জন্য সাধারণত 2/3kw পাওয়ার বরাদ্দ পাই এর অর্থ হচ্ছে সরকার আপনার জন্য 2/3kw পাওয়ার রেখে দিবে আপনি ব্যবহার করেন বা না করেন। তারমানে সরকারকে আপনার বরাদ্দকৃত পাওয়ার এর ব্যবস্থা করাই লাগবে। সেজন্য তার একটা খরচ করতে হয় আপনার পিছনে সেই খরচের কিছুটা আপনার কাছে থেকে নিয়ে থাকে সেটাই হচ্ছে ডিমান্ড চার্জ। এখন আপনি বলতে পারেন আমি যেটুকু ব্যবহার করছি তার বিল তো দিচ্ছি তাহলে এই ডিমান্ড চার্জ কেনো! আপনি ব্যবহার করছেন যেটা তা তো দেবেন কিন্তু যা আপনার জন্যে রেখে দেওয়া হয়েছে তার খরচ অল্প হলেও দিন। মিনিমাম বিল বা চার্জ যেহেতু আপনাকে এখন আর দিতে হচ্ছে না সেহেতু আপনার জন্য যে পাওয়ার আপনার দোর গোঁড়ায় অপেক্ষা করছে তার দামই হচ্ছে ডিমান্ড চার্জ।

9137 views Answered

Related Questions

Next steps