1 Answers
গ্রহ ও নক্ষত্রের পার্থক্য নিম্নরুপ: গ্রহ: গ্রহগুলো শীতল ও কঠিন। নক্ষত্র: এটি হলো একটি জলন্ত গ্যাসপিণ্ড। গ্রহ: এদের নিজস্ব আলো ও উত্তাপ নেই। সূর্যের আলো এগুলোর গায়ে পড়ে প্রতিফলিত হয় বলে এগুলোকে আলোকিত দেখায়। নক্ষত্র: এদের নিজস্ব আলো ও তাপ আছে। এগুলো থেকে আলো ও তাপ বিচ্ছুরিত হয়। গ্রহ: এগুলো নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে। নক্ষত্র: এগুলো গ্রহসমূহের কক্ষপথের কেন্দ্রে থাকে। গ্রহ: নক্ষত্রের তুলনায় গ্রহ ক্ষুদ্রাকার। নক্ষত্র: এগুলো বিশালাকার। গ্রহ: আমাদের অনেক কাছে আছে বলে আমরা এদের স্থির দেখি। নক্ষত্র: বহুদুরে আছে বলে (সূর্য ছাড়া) এদের আমরা মিটমিট করে জ্বলতে দেখি। গ্রহ: নক্ষত্র সৃষ্টির পর গ্রহের উৎপত্তি হয়েছে। নক্ষত্র: গ্রহের আগে সৃষ্টি হয়েছে নক্ষত্র। তথ্যসূত্র: উইকিপিডিয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy