2 Answers

কঠিন ও দৃঢ় বৈশিষ্ট্যসম্পন্ন যোজক কলার রূপান্তরিত রূপকে অস্থি বলে।

7510 views Answered

অস্থি যোজক কলার রুপান্তরিত রূপ। এটি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। অস্থির মাতৃকা বা আন্তকোষীয় পদার্থ একপ্রকার জৈব পদার্থ দ্বারা গঠিত। অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর। মাতৃকার মাঝে অস্থিকোষ গুলো ছড়ানো থাকে। অস্থিকোষ কে Osteoblast বলা হয়। এসব কোষ শাখা-প্রশাখাযুক্ত দেখতে অনেকটা মাকড়সার জালের মতো। অস্থি মূলত ফসফরাস, সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়ামের বিভিন্ন যৌগ দিয়ে তৈরি। এছাড়া অস্থিতে প্রায় ৪০-৫০ ভাগ পানি থাকে। জীবিত অস্থিকোষে ৪০% জৈব এবং ৬০% অজৈব পদার্থ থাকে। অস্থি বৃদ্ধির জন্য প্রচুর ভিটামিন “ডি” ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহন করতে হবে।  

7510 views Answered

Next steps