1 Answers

হাশরের ময়দানে যে পাঁচটি প্রশ্ন হবে সেগুলো হলো-  কিয়ামতের দিন আদম সন্তান তার প্রতিপালকের কাছে পাঁচটি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত পা বাড়াতে পারবে না।   ﻋَﻦْ ﻋُﻤْﺮِﻩِ ﻓِﻴْﻤَﺎ ﺃَﻓْﻨَﺎﻩُ  ১. তার জীবনকাল সম্পর্কে, কিসে তা অতিবাহিত করেছিল?  ﻭَﻋَﻦْ ﺷَﺒَﺎﺑِﻪِ ﻓِﻴْﻤَﺎ ﺃَﺑْﻼَﻩُ  ২. তার যৌবনকাল সম্পর্কে, কিসে তা জীর্ণ করেছিল?  ﻭَﻣَﺎﻟِﻪِ ﻣِﻦْ ﺃَﻳْﻦَ ﺍﻛْﺘَﺴَﺒَﻪُ ﻭَﻓِﻴْﻢَ ﺃَﻧْﻔَﻘَﻪُ  ৩. তার মাল সম্পর্কে, কোন পথে তা উপার্জন করেছিল? এবং  ৪. কোন পথে তা ব্যয় করেছিল?  ﻭَﻣَﺎﺫَﺍ ﻋَﻤِﻞَ ﻓِﻴْﻤَﺎ ﻋَﻠِﻢَ  ৫. তার ইলম সম্পর্কে, সেই অনুযায়ী সে আমল করেছিল কিনা?  (তিরমিযী: হা/২৪১৬; মিশকাত: হা/৫১৯৭) ।

9973 views Answered

Related Questions

Next steps