1 Answers
১. প্রথমে আপনাকে HTML & CSS শিখতে হবে। মনে রাখবেন অবশ্যই নতুন আপডেটেড ভার্সন শিখবেন। এক্ষেত্রে আপনি w3schools অথবা youtube থেকে যে কারোর basic HTML & CSS এই সিরিজ টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন। মোটামোটি এই বিষয়ে সবার টিউটোরিয়াল একই পাবেন। মনে রাখবেন কারোর টিউটোরিয়াল একটু দেখে অন্যের টিউটোরিয়াল দেখতে যাবেন না। যেটাই দেখবেন শেষ করবেন। ২. একটা ফ্রেমওয়ার্ক শিখবেন এক্ষেত্রে আমি bootstrap কে সাজেস্ট করবো। অন্য গুলাও শিখতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। তবে আবারো বলি অবশ্যই যেটা দেখবেন শেষ করবেন। এক্ষেত্রে youtube এ hello academy অথবা অন্য কারোর bootstrap টিউটোরিয়াল সিরিজ follow করতে পারেন। ৩. জাভাস্ক্রিপ্ট শিখতে হবে আপনাকে, পাশাপাশি jQuery টাও শিখে নিবেন। এটাও আপনি w3schools অথবা youtube থেকে Stack Learner নামে একটা চ্যানেল আছে তাদের ভিডিও গুলো দেখতে পারেন। ৪. সার্ভার সাইড ল্যাংগুয়েজ হিসাবে একটা ল্যাংগুয়েজ শিখতে হবে আপনাকে এক্ষেত্রে php, node.js, django শিখতে পারেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে php শিখতেই হবে নাহলে জব পাবেন না। আর যদি php শেখেন তাহলে ফ্রেমওয়ার্ক হিসাবে laravel শিখতে পারেন। এক্ষেত্রে আমি w3schools কেই শুধুমাত্র সাজেস্ট করবো। আগে সেখান থেকে শিখে তারপর আপনি যদি youtube এর কারো সিরিজ টিউটোরিয়াল দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ৫. ডাটাবেজের জন্য আপনাকে mySQL শিখতে হবে। এটাও আপনি w3schools থেকে শিখতে পারবেন খুব কঠিন কিছু হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy