2 Answers

দেহে কোনোভাবে প্রয়োজনীয় পানির অভাব হলে পাকস্থলির নিউমোগ্যাসট্রিক স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে এবং তখন আমরা তৃষ্ণা বোধ করি।

7659 views Answered

আমাদের রক্তে সবসময় পানি ও লবণের উপস্থিতি থাকে। শরীরের কোষগুলোতেও এই দুটি উপাদান বিদ্যমান। স্বাভাবিক অবস্থায় রক্তে পানি ও লবণের অনুপাত সমান থাকে। যদি কোনো কারণে রক্তে পানির পরিমাণ কমে যায়, তাহলে দুটি পদার্থের অনুপাতও পরিবর্তিত হয়। এ অবস্থার সৃষ্টি হলে মস্তিষ্কের তৃষ্ণা বা পিপাসা কেন্দ্র গলায় সংকেত পাঠায়। এর ফলে কণ্ঠনালী সংকুচিত হতে শুরু করে। এই সংকোচন কণ্ঠনালীকে ক্রমে শুষ্ক করে তোলে এবং আমাদের পিপাসা লাগে। এভাবে পিপাসা লাগে ।

7659 views Answered

Next steps