2 Answers
পটলে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়াও এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সমাধানে এবং লিভারের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে।পটলের বীজ এমন একটি স্বাস্থ্যকর বীজ যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে সাহায্য করে।পটলে ক্যালরির পরিমাণ কম থাকে।
পটলের পুষ্টিগুণ: আমরা অনেকেই জানিনা পটলের পুষ্টিগুণ কত। এটি দেহের শক্তি যোগাতে দুর্দান্ত কাজ করে থাকে। নিচে পটলের পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করা হলো: প্রতি ১০০ গ্রাম পটলে আছে - ৩১ কিলোক্যালরি ফাইবার ৩ গ্রাম আমিষ ২.৪ গ্রাম . ভিটামিন এ ২৫৫ আইইউ . লোহা ১.৭ মিলিগ্রাম . শর্করা ৪.১ গ্রাম . ক্যালসিয়াম ৩০ মিলিগ্রাম . ভিটামিন সি ২৯ মিলিগ্রাম . নিকোটিনিক এসিড ০.৫ মিলিগ্রাম . ফসফরাস ৪০ মিলিগ্রাম . পটাশিয়াম ৮৩ মিলিগ্রাম . চর্বি ০.৬ গ্রাম ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy