1 Answers

যখন আমাদের শরীরের চারপাশের বাতাস স্থির থাকে তখন আমাদের শরীরের গরমে এই বাতাস গরম হয়ে ওঠে। আর জানোই তো বাতাস তাপের তেমন একটা ভাল পরিবাহী নয়। বাতাস তাপ পরিবহনে দারুণ বাধা দেয়। যখন আমাদের গায়ের আশে পাশে থাকা বাতাসগুলো উত্তপ্ত হয়ে ওঠে তখন সে উত্তপ্ত বাতাস আমাদের শরীর থেকে উত্তাপ হারাতে বাঁধা প্রদান করে। যখনি আমরা পাখা দিয়ে বাতাস করি তখন আর কিছুই ঘটে না গায়ের আশপাশে থাকা গরম বাতাসগুলো সরে যায় আর নতুন অনুত্তপ্ত বাতাস শরীরের সংস্পর্শে আসে। আর অনুতপ্ত ঠাণ্ডা বাতাস শরীরের কাছে এলে আবার শরীর তার থেকে তাপ ত্যাগ করতে পারে। এরকম তাপ ত্যাগ করার মাধ্যমেই ঠাণ্ডা অনুভব করি।

8255 views Answered

Related Questions

Next steps