1 Answers
দেশে পর্নো ওয়েবসাইট বন্ধে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এসব সাইট পুরোপুরি ব্লক করা সম্ভব হয়নি। কিছুদিনের জন্য বন্ধ করা গেলেও পরবর্তীতে সাইটগুলো সচল হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ বছর ধরে সরকারের একটি মন্ত্রণালয় সক্রিয়ভাবে উদ্যোগ নিয়েও পর্নো সাইট বন্ধ করতে পারেনি। পর্নো সাইট বন্ধ করতে না পারার পেছনে প্রযুক্তিগত সক্ষমতার অভাবও একটি বড় কারণ বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্নো সাইট কারিগরিভাবে শতভাগ বন্ধ করা সম্ভব নয়। তবে ৯০ ভাগ বন্ধ করা সম্ভব। জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূল বিষয়টি হলো আমাদের যদি পর্নোগ্রাফি সাইট থাকতো তাহলে তা বন্ধ করা যেত বা বা সম্ভব হতো। কিন্তু সমস্যা হলো ইউটিউবে। এখন পর্নোগ্রাফির বড় সোর্স হলো ইউটিউব। ইউটিউবে বন্ধ করা কঠিন। ইউটিউবের এ ধরনের কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না। আমরা ফেসবুকের সঙ্গে যেমন আইস ব্রেকিংয়ের জায়গায় যেতে পেরেছি, ওদের যেমন কোনও কিছু শুনতে বা করতে বাধ্য করতে পেরেছি তেমনি ইউটিউবের সঙ্গে করতে পারলে পর্নোগ্রাফিও নিয়ন্ত্রণে আনতে পারবো।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy