1 Answers
সমাজ-কে না জানিয়ে বিয়ে করলে সেটার জন্য জিনার শাস্তি পেতে হবেনা। যা শুনেছেন তা ভূল, যারা অজ্ঞাতবশত এমন কথা বলে তারা সঠিক জানেনা। তবে সমাজ-কে না জানিয়ে বিয়ে করা অনুত্তম কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বিবাহের ঘোষণা দাও। বিয়ের জন্য ছেলেদের শুধু নিজের সম্মতি প্রয়োজন। কিন্তু মেয়ের নিজের সম্মতির সাথে অভিভাবকের সম্মতিও সমান ভাবে গুরুত্বপূর্ণ। এই তিনজনের একজন যদি বিয়েতে মত না দেয় তবে বিয়ে হবে না। মেয়েদের তার অভিভাবকের সম্মতি ব্যতীত কোন বিয়েই বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস এ ব্যাপারটিই নির্দেশ করে। আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ বলেছেন, যে কোন মহিলা তার ওলীর অনুমতি ব্যতিরেকে বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। (সূনান তিরমিজী (ইফাঃ), অধ্যায়ঃ ১১/ বিবাহ, হাদিস নম্বরঃ ১১০২ হাদিসের মানঃ সহিহ)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy