1 Answers

কিছু উদ্ভিদ আছে যেমন থুজা, সাগর কলা তাদের বীজ উৎপন্ন হয় না। সেসব উদ্ভিদে টিস্যু কালচার করে চারা উৎপাদন সম্ভব। আবার ভালো জাতের উদ্ভিদ থেকে টিস্যু কালচার করে সে উদ্ভিদের অসংখ্য চারা উৎপাদন করা সম্ভব। টিস্যু কালচারের মাধ্যমে সংকর উদ্ভিদ উৎপাদন করা যায়। যেমন আলু আর টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে পোমাটো নামের উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। মেরিস্টেম বা উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুতে কোনো রোগ-জীবাণু থাকে না। ফলে এ অংশের টিস্যু কালচার করে রোগমুক্ত চারা উৎপাদন করা সম্ভব।

4925 views Answered

Next steps