2 Answers

যেসব বাক্যে সাধারণত কোনো বিবরণ প্রকাশ পায়, সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে। যেমন:আমি রোজ স্কুলে যাই।

9621 views

যে বাক্যে কোন বক্তব্য, তথ্য বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে বিবৃতিবাচক বাক্য বলে । যেমন— এবছর বেশি বৃষ্টি হয়নি । আমাদের একটি বড় বাগান আছে । এধরণের বাক্য আবার দুই রকমের—  (i) ইতিবাচক বাক্য বা অস্তর্থক বা হ্যাঁ বাচক ও  (ii) নেতিবাচক বা নঞর্থক বা না বাচক ।  (i) ইতিবাচক বাক্য বা অস্তর্থক বা হ্যাঁ বাচক — যে বাক্যের অর্থকে স্বীকৃতি দেয়া হয় তাকে ইতিবাচক বাক্য বা অস্তর্থক বা হ্যাঁ বাচক বাক্য বলে । যেমন ছাত্রীরা রোজ বাংলা ক্লাস করে । আমি গান শুনতে ভালবাসি ।  (ii) নেতিবাচক বা নঞর্থক বা না বাচক বাক্য — যে বাক্যের অর্থ না বাচক অর্থাৎ নেতিবাচক, তখন তাকে নঞর্থক বাক্য বলে ।

9621 views