1 Answers

প্রথম চৌধুরী বলেছেন, ছোটগল্পকে প্রথমত ছোটো, দ্বিতীয়ত গল্প হতে হবে। ছোটগল্পের হীরক কাঠিন্যের মধ্যে থাকবে জীবনের কোন বিশিষ্ট দিক ও খণ্ডাংশ। ছোটোগল্পের বৈশিষ্ট্য গুলি হলো-  (ক) ছোটগল্প সংক্ষিপ্ত, কারণ তা একটিমাত্র অভিজ্ঞতার শিল্পরূপ। এই সংক্ষিপ্ততার জন্যেই ছোটগল্পের ভাষা বিবরণধর্মী নয়, সংকেতধর্মী।  (খ) এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি নয়। থাকবে শিল্পরূপের নিখুঁত ঐক্য, থাকবে সুস্পষ্ট, সুনির্দিষ্ট পরিকল্পনা।  (গ)সমস্ত অবান্তর অংশ বর্জন করে, অত্যাবশ্যকের সংরক্ষণ ও পরিস্ফুরণে ফুটে ওঠে ছোটগল্প, তার মধ্য দিয়েই সার্থক হয়ে ওঠে জগৎ জীবন সম্পর্কে ৷  (ঘ) ছোটগল্পের উপসংহারের অদ্ভূত ক্ষিপ্রতা, চমক, মোচড় - যাকে বলা হয় চাবুক মারা সমাপ্তি । (ঙ) ছোটো গল্পের সমাপ্ত হয়েও অসমাপ্ত থাকবে৷ অর্থাৎ গল্পের শেষেও পাঠকের মনে তার পরি সমাপ্তি হবে না৷ 

9170 views Answered

Related Questions

Next steps