2 Answers

স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে। ফাতাওয়া রহীমিয়াতে আছে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারবে এতে কোনো অসুবিধা নেই। স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারবে তবে বিষয়টি সামাজিক রীতিনীতি, ভদ্রতা এবং প্রচলন এর উপর নির্ভরশীল। যে সমাজে এটিকে অসম্মানজনক মনে করা হয় না সেখানে তাতে আপত্তি নেই কিন্তু যেখানে এটিকে সম্মানহানি ও বেয়াদবি মনে করা হয় সেখানে তা করা উচিত নয়। আমাদের ভারত উপমহাদেশে সাধারণত স্বামীর নাম ধরে ডাকাকে অসম্মানজনক ও বেয়াদবি মনে করা হয়। সুতরাং এখানে স্বামীকে নাম ধরে ডাকা উচিত নয়। কেননা স্ত্রীর কর্তব্য, স্বামীর প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং এমন আচরণ না করা যাতে তার সম্মানহানী হয়। অন্যথায় তাদের মাঝে মনোমালিন্য এবং দাম্পত্য জীবনে কুপ্রভাব পড়তে পারে। তাছাড়া সাধারণ ভদ্রতা হল, মানুষকে এমন শব্দ প্রয়োগে সম্বোধন করা যাতে সে খুশি হয়। বিশেষ করে দাম্পত্য জীবনে এটাই ভালবাসার দাবী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্য স্বামী যদি এতে মনে কষ্ট না পায় বা নিজের সম্মানহানী মনে না করে তাহলে নাম ধরে ডাকায় কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। যেমন: হাদিসে বর্ণিত হয়েছে, যখন আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং শিশু পুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে চলে যাচ্ছিলেন তখন পেছন থেকে তার স্ত্রী তাকে ডাকলেন এভাবে: يَا إِبْرَاهِيمُ أَيْنَ تَذْهَبُ وَتَتْرُكُنَا بِهَذَا الْوَادِي الَّذِي لَيْسَ فِيهِ إِنْسٌ وَلَا شَيْءٌ ؟ “হে ইব্রাহিম, তুমি আমাদেরকে এমন জনমানবহীন উপত্যকায় রেখে কোথায় যাচ্ছ?” (রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ১৯/, হাদিস নম্বরঃ ১৮৭৬)

4210 views Answered

পবিত্র কুরআন ও সহিহ হাদিস থেকে একটাও আয়াত পাওয়া যায় না যেখানে বলা আছে যে, কোনো স্বামীকে কোনো স্ত্রী নাম ধরে ডাকতে পারবে কিনা৷ তবে সামাজিক শিষ্ঠাচার ও নৈতিকতার দিক থেকে স্বামীর নাম ধরে ডাকাটা আসলে একটা আপত্তিকর বিষয়। কোনো স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকবেই বা কেন, কোনো মেয়ের তার বাবার পরে একমাত্র অবিভাবকই হলো তার স্বামী। একজন স্বামীর প্রতি সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, কোনো স্বামীর কোনো স্ত্রী নাম ধরে ডাকবে এটা অনুচিত একটা বিষয়। 

4210 views Answered

Related Questions

Next steps