2 Answers
শাবান মাসে অবশ্যই নফল রোজা রাখতে পারবেন। ১) আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, كان رسول الله صلَّى الله عليه وسلَّم يصوم حتى نقولَ: لا يُفطر، ويُفطر حتى نقول: لا يَصوم، فما رأيتُ رسول الله صلَّى الله عليه وسلَّم استكملَ صِيامَ شهرٍ إلاَّ رمضان، وما رأيتُه أكثرَ صيامًا منه في شعبان (متفق عليه) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন (নফল) রোযা রাখতে শুরু করতেন তখন আমরা বলতাম যে তিনি রোযা রাখা আর বাদ দিবেন না। আবার যখন রোযা বাদ দিতেন তখন আমরা বলতাম তিনি আর রোযা করবেন না। তবে তাঁকে রমযান ছাড়া পরিপূর্ণভাবে অন্য কোন মাসে রোযা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে এত বেশি রোযা রাখতে দেখিনি।” [বুখারি, কিতাবুস্ সাওম।][মুসলিম, কিতাবুস সিয়াম।]
আম্মাজান আয়েশা রঃ বলেছেন যে, নবিজি সঃ শাবানের প্রায় পুরো মাসটাই রোজা রাখতেন। তাই আমাদেরও করণীয় যে আমরাও শাবান মাসে রোজা রাখবো৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy