2 Answers
সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল, ইংরেজিতে যাকে Mars বলা হয়। ... মূলত মঙ্গলের পৃষ্ঠ লালচে বর্ণের হওয়ার কারণেই একে অনেকসময় লাল গ্রহ নামে ডাকা হয়। লালচে হওয়ার কারণ, এর মাটি দেখতে কিছুটা জং ধরা লোহার মত। গবেষনার তথ্য অনুযায়ী, মঙ্গলে আয়রন অক্সাইডের আধিক্যের কারণে এর পৃষ্ঠ লাল বর্ণ ধারন করেছে।
মঙ্গল গ্রহের ছবিতে দেখা লাল রঙটি এর পৃষ্ঠের লোহার মরিচা ধরার ফলাফল। মঙ্গলের পৃষ্ঠে উপস্থিত মাটি ও পাথরের বড় অংশ জুড়ে রয়েছে আয়রন (লোহা)। পাশাপাশি সামান্য পরিমাণ ক্লোরিন ও সালফারও রয়েছে। বায়ুস্রোতের প্রভাবে মাটি ও পাথর ক্ষয়ের মুখোমুখি হয়েছিল। অন্য দিকে, প্রাচীন আগ্নেয়গিরি পৃষ্ঠজুড়ে ছড়িয়ে দিয়েছিল ধূলিকণাদের। ধুলিকণার মধ্যে থাকা আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পৃষ্ঠকে লাল বানিয়ে তোলে। অন্য দিকে, মঙ্গলের আকাশও কিন্তু লাল। এর কারণ, ঝড়ের সময় ধূলিকণা পৌঁছে গিয়েছিল এর বায়ুমণ্ডলেও। মঙ্গল গ্রহের ধূলিময় পৃষ্ঠ কয়েক মিলিমিটার থেকে সর্বোচ্চ ২ মিটার পর্যন্ত পুরু। এর নিচেই রয়েছে প্রধান্ত ব্যাসাল্টের ঘনীভূত লাভা। এই ব্যাসাল্টে লোহার ঘনত্ব পৃথিবীর তুলনায় অনেক বেশি। ফলাফল- মঙ্গলের লাল বেশ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy