1 Answers
আধ্যাত্মিক সাধনার মাধ্যমে স্রষ্টার নৈকট্যলাভ এবং একটি অসাম্প্রদায়িক সমাজ তৈরির লক্ষ্যেই ইসলামে সুফি দর্শনের তত্ত্বসমূহ তৈরি হয়েছে। প্রায়োগিকভাবেও মুসলিম সুফি সাধকেরা পৃথিবীর সকল প্রান্তে তাদের অনুসারীদের হজরত মুহাম্মদ মুস্তফার (সা:) অসাম্প্রদায়িকতার শিক্ষা, সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের নির্দেশ দান করেছেন। আর তাই সকল স্থানে মৌলবাদী কট্টর সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর আক্রমণ ও হামলার শিকার হয়েছেন তাঁরা। অন্যান্য সকল ধর্মের সুফিদের মতোই মৌলবাদীদের হাতে যুগে যুগে শহীদ হয়েছেন অসংখ্য মুসলিম সুফি সাধক ও তাদের অনুসারীরা। আমরা কিছুদিন আগেই ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে সুফি সাধকদের মাজারে জঙ্গিগোষ্ঠীর আক্রমণের সংবাদ দেখেছি। প্রতিনিয়ত দেখছি মুসলিম মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর সহিংস আক্রমণে হাজার হাজার নিরীহ সাধারণ জনগণের মৃত্যুর সংবাদ।ইসলামি তাত্ত্বিকদের একাংশের মতে, রাসুলের (সা:) জীবদ্দশাতেই তাঁর প্রতিষ্ঠিত মদিনার মসজিদে একদল সংসারবিবাগী সাহাবী ছিলেন যাঁরা ইসলামে সুফি মতাদর্শের উদগাতা। এই সাহাবীগণ মদিনার মসজিদে হজরত মুহাম্মদ মুস্তাফা (সা:) কর্তৃক জ্ঞানলাভ করতেন ও ধর্মীয় উপদেশ গ্রহণ করতেন। তাঁরা সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করতেন। তাদেরকে ‘আহলে আস-সুফফা’ বলে সম্বোধন করা হত। হজরত মুহাম্মদ মুস্তাফার (সা:) শিক্ষায় বৈরাগ্য বা সংসারবিমুখতার কোনো স্থান নেই। এ নিয়ে তাঁর অসংখ্য হাদিসও– যেগুলো আসলে তাঁর বক্তব্য ও উপদেশ– পাওয়া যায়। আর তাই ইসলামের সুফি দর্শনে আধ্যাত্মিকতা মূল হিসেবে কাজ করে। বৈরাগ্য সেখানে গৌণ বিষয়। নবী নিজে কখনও আদর্শ হিসেবে বৈরাগ্য গ্রহণ করেননি বা ঘোষণাও দেননি। সাংসারিক জীবনের মাঝে স্রষ্টার ইবাদত অর্থাৎ আদেশ-নির্দেশ পালনে তিনি গুরুত্বারোপ করেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy