1 Answers

পেনসিলভেনিয়ায় একটি তেলের খনির মালিক বেশ অদ্ভুত এক সমস্যায় পড়েন। তার খনি শ্রমিকরা অভিযোগ করতে থাকে ভূ অভ্যন্তর থেকে তেলের বদলে এক বিশেষ আঠালো মোমের মত পদার্থ বেরিয়ে আসছে, যা তাদের যন্ত্রপাতিতে লেগে থাকে অসুবিধা সৃষ্টি করছে। তিনি উপায়ন্তর না দেখে সেসব পদার্থের কিছু নমুনা নিউইয়র্ক এর রাসায়নিক গবেষণাগারে পাঠিয়ে দেন। সেখানেই এটি নিয়ে গবেষণা করতে করতে রবার্ট চেজব্রাফ নামের এক রসায়নবিদ লক্ষ্য করেন, রাসায়নিক পদার্থটি কাঁটা ছেড়া দ্রুত সারিয়ে তুলতে বেশ পারদর্শী। তখনই হয় পেট্রোলিয়াম জেলির আবিষ্কার।

7106 views Answered

Next steps