1 Answers
তাফসির আল জালালাইন / তাফসির জালালাইন বা তাফসিরে জালালাইন ( আরবি : تفسير الجلالين / تفسير الإمامين الجلالين , উর্দু : تفسیر جلالین ) মুসলমানদের ধর্ম গ্রন্থ আল কুরআনুল কারিমের প্রসিদ্ধ ব্যখ্যা গ্রন্থসমুহের মধ্যে একটি অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ গ্রন্থ; যার অনন্য বৈশিষ্ট্যে পাঠক মহলে সমাদৃত।এ গ্রন্থটি কারও একক রচনা নয়। দুজন বিজ্ঞ মুফাসসির এটি রচনা করেছেন। তাদের দুজনের নাম একই। দুজনেরই নাম জালালুদ্দীন। একজন জালালুদ্দিন মহল্লী। অপরজন জালালুদ্দিন সুয়ুতী। তাদের নামের প্রথম অংশ হল - জালাল। আরবি ভাষায় জালাল (جلال ) শব্দের দ্বিবচন হল জালালাইন (جلالین )। যেহেতু এটি দুই জালাল-এর লেখা, তাই দুই নামের সম্পৃক্ততায় তাকে তাফসির আল জালালাইন (تفسیر الجلالین ) নামে অভিহিত করা হয়। গ্রন্থটির মূল ভাষা আরবি। পরবর্তীতে বহু ভাষায় এটি অনুবাদ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : উর্দু , ফার্সি, বাংলা ইত্যাদি। ইংরেজি ভাষায়ও এর দুটি অনুবাদ রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy