1 Answers
ইব্রাহিম ইবনে আদহাম (إبراهيم بن أدهم); খ্রিষ্টাব্দ ৭১৮ - খ্রিষ্টাব্দ ৭৮২। ইব্রাহিম বলখি নামেও পরিচিত,আফগানিস্তানের প্রখ্যাত সুফি সাধকদের মধ্যে অন্যতম। তার সুফি হয়ে উঠার ঘটনা সুফি লোককাহিনীতে একটি জনপ্রিয় কাহিনী। গৌতম বুদ্ধের ন্যায় তিনিও রাজকুমার হওয়া সত্ত্বেও নিজের তরবারি ত্যাগ করে সুফি সাধকের জীবন বেছে নেন। সুফি সাহিত্যে ইব্রাহিম বলখির অসংখ্য ন্যায়পরায়ণ কাজের বর্ণনা পাওয়া যায় এবং তার নিরহঙ্কার জীবনধারা যা তার পূর্ববর্তী বলখির (এটি বুদ্ধ ধর্মেরও প্রাথমিক কেন্দ্রস্থল) রাজার জীবনধারার সাথে সম্পূর্ণ ভিন্ন ছিল তারও বর্ণনা রয়েছে। আবু নঈমের বর্ণনা মতে, ইব্রাহিম বলখি সুফি সাধনার ক্ষেত্রে নীরবতা ও ধ্যানের গুরুত্বের উপর জোর প্রদান করতেন। জালাল উদ্দিন রুমি তার বিখ্যাত গ্রন্থ মসনবি শরীফে ইব্রাহিম বলখির কাহিনী ব্যাপকভাবে বর্ণনা করেছেন। ইব্রাহিম বলখির সবচেয়ে বিখ্যাত শিষ্যের নাম হল শাকিক আল-বলখি (মৃত্যু:৮১০ খ্রিষ্টাব্দ) সূত্রঃ উইকিপিডিয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy