2 Answers

সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন

5653 views Answered

আমার মতে এর উত্তর দেওয়া সত্যি কষ্টসাধ্য।কারণ বিভিন্ন যুগে বিভিন্ন বিষয়ে বিজ্ঞানীরা সবাই মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন। বিভিন্ন যুগকে কখনো এক করে, কে মহান বিজ্ঞানী তা বিচার করা সম্ভব নয়। নিউটনের সময়ে নিউটন অন্যতম শ্রেষ্ঠ। আইনস্টাইনের সময়ে আইনস্টাইন সেরা। পরবর্তীকালে হকিং। কিন্তু তাই বলে এদেরকে একই মাপকাঠিতে মাপা সম্ভব নয়, বলা ভাল উচিত নয়। তাছাড়া এঁদের নাম নিলাম মানে এই নয় এঁরাই সর্বোত্তম। গালিলিও, আর্কিমিডিস, অয়লার, গাউস, হেল্মহজ, ম্যাক্সওয়েল , প্ল্যাঙ্ক,বোর, হাইজেনবার্গ, ফাইনম্যান , শ্রয়ডিঙ্গার, ডিরাক কাকে ছেড়ে কার কথা বলব। এই মুহূর্তে মনে পরছে না বলে আরও অনেক কিংবদন্তি বিজ্ঞানির নাম বাদ পড়ে গেল। সবাই এক একটা নক্ষত্র। তবে অনেকের মতে সর্বকালের সেরা বিজ্ঞানী স্যার নিউটন।

5653 views Answered

Next steps