1 Answers
অ্যারিথমিয়া অথবা হৃদস্পন্দনের অস্বাভাবিক ছন্দ হৃদপিন্ডের স্বাভাবিক ক্রিয়াকে কার্ডিয়াক অ্যারেস্টে রূপান্তরিত করে। যেসব নোড বিদ্যুৎ তরঙ্গ হৃদয়ে পরিবহন করে সেগুলি অকার্যকর হয়ে গেলে অ্যারিথমিয়ার মতো ঘটনা ঘটে। কিছু ক্ষেত্রে, এরকম ঘটনা সল্পস্থায়ী ও ক্ষতিহীন হয়। কিন্তু, সমস্যাটা যখন বেশ স্পষ্টভাবে জানান দেয়, তখন তা বিপদজ্জনক কার্ডিয়াক অ্যারেস্টের ঘটনা ঘটায়। অ্যারিথমিয়ার সবচেয়ে সাধারণ ধরণ হলো ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, এক্ষেত্রে হৃদস্পন্দন দ্রুত গতিতে হতে থাকে আর রক্ত পাম্প করার পরিবর্তে ভেন্ট্রিকেলগুলি কাঁপতে থাকে। সুস্থ ব্যক্তির শরীরে এবং সুস্থ হৃদয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয় না, যদি না বাইরে থেকে সুস্থ ব্যক্তির শরীরে কোনও রকম ঝটকা লাগে, যেমন অভিঘাত, ওষুধের কারণে, মানষিক আঘাত বা আগে থেকে উপস্থিত হৃদযন্ত্রের সমস্যার কারণেও ব্যথা হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy