1 Answers
হিজরত মনস্তাত্ত্বিক বিষয় হওয়ায় তা যে কারোর জন্য অনেক কষ্টকর। মক্কার সকল মুসলমান কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বীয় মাতৃভূমি ত্যাগ করে মদীনায় হিজরত করেন। মক্কা জীবনে হযরত মুহাম্মদ (স) এর উপর অত্যাচার ও নিপীড়নের মাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে তার সাহাবীদের উপরও অমানবিক অত্যাচার চলতে থাকে। সাহাবীদের এরূপ দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করে হযরত মুহাম্মদ (স) অত্যন্ত ব্যথিত হয়ে আবিসিনিয়ার খ্রিস্টান শাসকের রাজ্যে তাদেরকে আশ্রয় গ্রহণের নির্দেশ দেন। আবিসিনিয়ার রাজা নাজাশি মক্কা ত্যাগি মুসলমানদের সাদরে বরণ করেন। কারণ স্বদেশের প্রতি আন্তরিক ভালোবাসা, স্বজাতির প্রতি অনুরাগ, স্বজনদের ত্যাগ করা, স্বীয় ঘর বাড়ি, সহায় সম্পদ পরিত্যাগ করা তাদের জন্য খুব কষ্টকর ছিল। রাসুল (স) ও মক্কার সকল মুসলমান ইসলামকে রক্ষার জন্য প্রিয় জন্মভূমি ত্যাগ করে হিজরত করেন। কারণ ইসলামের প্রতি তাদের মমত্ববোধ ছিল সবচেয়ে বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy