1 Answers
কাউকে সাপে কামড়ালে প্রথমেই তার মন থেকে ভয় তাড়ানোর চেষ্টা করুন। আক্রান্ত মানুষটিকে বেশি আতঙ্কিত হতে দেবেন না। এতে শরীরে অন্য সমস্যাও দেখা দিতে পারে। হ্যার্ট অ্যাটাকও হতে পারে। এমনকি ডায়াবেটিক রোগীদের ব্লাড লেভেল বেড়ে যেতে পারে। সাপে কামড়ানো জায়গা তৎক্ষণাৎ পরিষ্কার করে ঢেকে দিন। এতে সংক্রমণের আশঙ্কা থাকে না। সে জায়গায় চাপ দিয়ে বিষ বের করার অযথা চেষ্টা চালাবেন না। হাতের কোনো অংশে সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে ঘড়ি, আংটি ইত্যাদি খুলে ফেলুন। এছাড়া নির্দিষ্ট জায়গাটি যথাসম্ভব নড়াচড়া না করে থাকুন। সঞ্চালন যত কম হবে, বিষ ততই কম ছড়াবে। সাপে কামড়ানো ব্যক্তিকে যদি আধ ঘণ্টার মধ্যে ডাক্তারের কাএছ নিয়ে যেতে না পারেন তবে নির্দিস্ট জায়গাটির দু’পাশে শক্ত করে বেঁধে দিন। এমন করলে সে জায়গায় রক্তা সঞ্চালন কম হবে। ফলে রক্তের মাধ্যমে শরীরে বিষ ছড়ানোর সম্ভাবনাও কম হবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করা উচিত যাতে অ্যান্টি-ভেনম ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy