1 Answers
সাধারণ ভাবে মেয়েদের লিপস্টিক ব্যবহার হালাল তবে কিছু শর্ত পূরণের পর তা জায়েজ হবে৷ যেমন: ১। লিপস্টিকের কেমিক্যাল ঠোঁটের জন্য ক্ষতিকর হতে পারবে না। যদি ব্যবহারে ঠোঁটের ক্ষতি হয় তবে সে লিপস্টিক ব্যবহার হারাম হবে। ২। কোন পথভ্রষ্ট নারী, নর্তকী, মডেল, নায়িকা, কাফিরাদের অনুকরণে লাগানো হারাম হবে। ৩। এটা কোন অবস্থাতে নন মাহরামদের সামনে দেওয়া যাবে না। লিপস্টিক লাগিয়ে নন মাহরামদের সামনে সুন্দর হয়ে যাওয়া, স্টাইলিশ হিজাবি সেলফি তুলে গায়ের মাহরামদের দেখানো সম্পূর্ণ হারাম, এবং এটা হিজাবের খেলাফ। ৪। এর পিছে অপচয় করলে ও ব্যবহার হারাম হবে। এই শর্ত গুলোতে ধরা না খেয়ে, স্বামীর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপনে লিপস্টিকের ব্যবহার শুধু হালালই নয় বরং এটা মুস্তাহাব হবে, এবং সওয়াব পাওয়া যাবে ইনশাল্লাহ। অপর দিকে এটা লাগিয়ে গায়ের মাহরামদের থেকে সুইট, বিউটি, প্রিতি ইত্যাদি শোনার আশা করলে পাপের পাল্লা ভারী হবে। কিন্তু বর্তমানে এটা আমাদের বোনেরা পুরো উল্টোই করে থাকে। গায়ের মাহরামদের সামনে লাল লিপস্টিক দিয়ে আবেদনময়ী হিসেবে নিজেকে উপস্থাপন করে। আর ঘরে স্বামীর সামনে থাকে রুক্ষ ভাবে!!! সবশেষে অজুর সময় লিপস্টিক তুলে ফেলতে হবে। লিপস্টিক না উঠালে ঠোঁটে পানি লাগবে না। ফলে অজুও হবে না। আশা করি বুঝতে পেরেছেন ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy