2 Answers

ডি এন সি( D&C) হচ্ছে dilation and curettage procedure. এর সংক্ষিপ্ত আকার। এই প্রক্রিয়াটি করা হয় মহিলাদের জরায়ুতে এবং জরায়ুথেকে টিস্যুর স্যাম্পল বা নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা পরীক্ষা করে ২ টি কাজ করা হয় মূলত -  ১)  কোন মিস ক্যারেজ বা অ্যাবরশান হওয়ার পর ডি এন সি করে পুরো প্রক্রিয়া শেষ করা হয়।  ২) জরায়ুতে কোন অস্বাভাবিকতা থাকলে তা সনাক্ত করার জন্য ডি,এন,সি করা হয় যেমন - পলিসিস্টিক ওভারি সিনড্রোম অথবা অন্যান্য অস্বাভাবিক ইউটেরাইনের রক্তপাত। * ডি এন সি অনেক সময় প্রথম ট্রাইমেস্টারে অ্যাবরশানের জন্যও ব্যবহৃত হয়। 

9108 views Answered

D and C মানে হচ্ছে dilatation and curettage. এটা বিভিন্ন কারনে করা হয়ে থাকে। যেমন: * গর্ভপাত এর পর গর্ভধারণ এর প্রোডাক্ট জরায়ুর ভিতর রয়ে গেলে। * কোন কারন ছাড়াই অনিয়মিত মাসিক হলে। *মাসিক এর সময় অতিরিক্ত রক্তপাত হলে। * পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকলে। তবে D and C অবশ্যই একজন অভিজ্ঞ গাইনী ডাক্তার দিয়ে করাতে হয়। নাহলে অনেক বিপদজনক প্বার্শপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এবং নির্দিষ্ট কারন ছাড়া D and C করা যায় না।

9108 views Answered

Next steps