1 Answers

আস্ক অ্যানসারস সাইটের সকল সদস্যদের জানাই শরতের শুভেচ্ছা৷ আপনাদের প্রচেষ্টায় Ask Answers দিন দিন এগিয়ে চলছে দুর্বার গতিতে৷  কিন্তু নতুন সদস্যরা সাইটের নিয়ম কানুন সম্পর্কে ভালোভাবে না জানার কারনে মান সম্মত প্রশ্ন এবং উত্তর করতেছেন না৷ যার ফলে অনেক অসম্পূর্ণ প্রশ্ন ও উত্তর অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না৷ যার ফলে সেগুলো পেন্ডিং বা অনুমোদনের অপেক্ষায় থাকতেছে৷ এতে করে সার্ভারে চাপ বাড়তেছে৷ তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করুন৷ তা না হলে সদস্য পদ ব্লক করতে বাধ্য হবো৷  প্রশ্ন করার নিয়মাবলী:  * একটি ছোট বাক্যে প্রশ্ন করুন৷  * প্রশ্ন বড় হলে বর্ণনার ঘরে প্রশ্নের বর্ণনা দিন বা আপনার সমস্যাটি ভালোভাবে বুঝিয়ে লিখুন৷  * ট্যাগের ঘরে প্রশ্নের মূল একটি বা দুটি শব্দ লিখুন৷ তবে বুঝতে না পারলে ফাকা রাখুন৷  * কখনো  ইংরেজিতে প্রশ্ন করবেন না৷ সবসময় শুদ্ধ বাংলায় প্রশ্ন করুন৷  * স্থানীয় বা আপনার নিজ এলাকা সম্পর্কিত কোন প্রশ্ন করবেন না৷  * এমন প্রশ্ন করুন যেটা সারা বাংলাদেশের মানুষের জন্য জানা জরুরী৷  * খুব সহজ যার উত্তর সবাই জানে এমন প্রশ্ন করবেন না৷  * প্রশ্ন করতে চাইলে এমন প্রশ্ন করুন যা দেখা মাত্রই যেকেউ উত্তর জানার জন্য কৌতুহলী হয়ে উঠে৷  * অন্য কোন সাইটের প্রশ্ন কপি করে এখানে প্রকাশ করবেন না৷ অথবা এই সাইটের প্রশ্ন অন্য সাইটে প্রকাশ করবেনা৷ এমন করলে সরাসরি ব্লক করা হবে৷  * প্রশ্ন করার সময় বানান ঠিক রাখুন৷  * সঠিক বিভাগে প্রশ্ন করুন৷ বিভাগ ভুল হলে প্রশ্ন অনুমোদন পেতে দেরি হবে৷ এমন কি অনুমোদন নাও পেতে পারেন৷ * ভোট সিস্টেমে প্রশ্ন করবেন না বা প্রশ্নে উত্তরের জন্য কোন অপশন রাখবেন না৷  * প্রশ্নের বর্ণনা দেয়ার সময় কোন রং বা ডিজাইন করবেন না৷  উত্তর দেওয়ার নিয়মাবলী:  * এক কথায় বা সংক্ষেপে উত্তর দিবেন না৷  * উত্তর অবশ্যই বড় করে লেখার চেষ্টা করুন৷  * অন্য সাইট থেকে হুবহু কপি করে উত্তর দিবেন না৷  * উত্তর লেখার সময় অবশ্যই বানান ঠিক রাখবেন৷ বানান ভুল হলে অনুমোদন দেওয়া হবে না৷  * ভুল বানানের উত্তর অটো অনুমোদন পেলে সেটা দেখা মাত্রই মুছে ফেলা হবে৷  * কখনো ইংরেজিতে উত্তর দিবেন না৷ উত্তর শুদ্ধ বাংলায় লিখুন৷  * উত্তরে অযথা অন্য সাইটের লিংক দিবেন না কিংবা উত্তরে কিছু না লিখে শুধু লিংক দিবেন না৷  * আগে থেকেই সঠিক উত্তর আছে এমন প্রশ্নে নতুন করে ঘুরিয়ে পেচিয়ে উত্তর দিবেন না৷  * আপনার উত্তর অনুমোদন না পেলে অন্যজনের উত্তরে খারাপ মন্তব্য করবেন না৷   সবসময় অন্য সদস্যের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করুন৷

7073 views

Related Questions