1 Answers
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তা পরিচালিত হয় এবং ওই জনগণের নিকট তা দায়িত্বশীল থাকে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- ১ আইনগত ভিত্তি, ২ নির্বাচিত সংস্থা, ৩ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ, ৪ করারোপের মাধ্যমে তহবিল সংগ্রহের ক্ষমতা, ৫ বিস্তৃত ও বহুমুখী কার্যাবলি, ৬ কেন্দ্রীয়/বিভাগীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীনভাবে পরিচালনা। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন।
6047 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy