1 Answers
পৃথিবীর সব মানুষের বিচার-ফয়সালার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তায়ালা উপস্থিত হওয়ার বিষয়টি কোরআনের একাধিক আয়াতে বর্ণিত হয়েছে। সুরা বাকারায় আল্লাহ বলেন, তারা কি এ জন্য অপেক্ষা করছে যে আল্লাহ মেঘমালার ছায়ায় তাদের কাছে এসে যাবেন? (সুরা বাকারা : ২১০)। প্রকৃত কথা হলো, আল্লাহ কিভাবে এবং কী অবস্থায় উপস্থিত হবেন, তা মানবজাতি পুরোপুরি হৃদয়ঙ্গম করতে অক্ষম। তাই এ ধরনের আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম ও পূর্ববর্তী মনীষীদের অভিমত হলো- কোরআনে যা উল্লেখ করা হয়েছে, তাই বিশ্বাস করতে হবে- এর স্বরূপ ও প্রকৃত অবস্থা আল্লাহই ভালো জানেন। তবে এটা সত্য যে জান্নাতিরা কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন৷
5295 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy