1 Answers

সংকর ধাতু হলো একাধিক ধাতু বা একটি ধাতুর সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণ। এ উপাদানগুলো ধাতব বন্ধন দ্বারা আবদ্ধ। একটি সংকর ধাতু বিভিন্ন ধাতুর সমসত্ব মিশ্রণ দ্বারা গঠিত হতে পারে। নির্দিষ্ট সংকর ধাতুতে ধাতব পদার্থগুলোর নির্দিষ্ট সংযুক্তি ও কেলাসিত অবস্থা বিরাজ করে।  দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে সংকর ধাতুর বহুল ব্যবহার রয়েছে। অনেক সময় একাধিক ধাতুর মিশ্রণের ফলে দ্রব্যের উৎপাদন ব্যয় অনেকাংশে কমে যায়। আবার অনেক ক্ষেত্রে ধাতুর সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে (যেমন - ধাতব ঔজ্জ্বল্য, ঘাতসহনীয়তা বা নমনীয়তা) সংকর ধাতু ব্যবহৃত হয়। বিভিন্ন সংকর ধাতুর মধ্যে রয়েছে ইস্পাত, সোলডার, পিতল,ডুরালুমিন, পিউটার, ব্রোঞ্জ ও অ্যামালগাম।  সাধারণত ভরের সাহায্যে সংকর ধাতুকে পরিমাপ করা হয়। সংকর ধাতুকে গঠনগত উপাদান ও আণবিক গঠন অনুসারে শ্রেণিবিভক্ত করা হয়। এছাড়া হোমোজিনাস ও হেটারোজিনাস নামে উচ্চতর শ্রেণিতে ভাগ করা হয়।

7517 views Answered

Next steps