1 Answers
বাসার দেয়ালে বা সিলিংয়ে ঝুলে থাকতে দেখা যায় টিকটিকি। কখনো কখনো দেখা যায় এদের লেজের একাংশ খসে পড়ে আছে। আবার বাচ্চারা হাত দিয়ে ধরতে গেলেও খুব সহজে খসে পড়ে যায় টিকটিকির লেজ! কিন্তু এর কারণ কী? বিজ্ঞানীরা অনেক ঘেটেঘুটে কারণ বের করেছেন। আসলে এটা শিকারের হাত থেকে বাঁচার কৌশল। টিকটিকিকে শিকার করে মূলত পাখি আর বিড়াল। টিকটিকির লেজের হাড় গঠিত হয় কতগুলো ছোট ছোট কশেরুকা দিয়ে। এই কশেরুকাগুলো দিয়েই তৈরি হয় টিকটিকির শরীরের মেরুদণ্ডের লেজের অংশ। লেজের কশেরুকাগুলো এমনভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে যে এদের মাঝে একটি ফাটলের দাগ থাকে। এই ফাটলের অংশে কশেরুকার সংযুক্তি এতটাই হালকা হয় যে একটু ছোঁয়া বা আঘাত লাগলেই ভেঙে যায়। টিকটিকির শরীরের স্নায়ুতন্ত্র এবং রক্তনালী এই ফাটল পর্যন্ত এসে শেষ হয়ে যায়। আর তাই এই ফাটলের পরে টিকটিকির কোনো স্পর্শানুভূতিও থাকে না। অর্থাৎ কোনো কিছুর সঙ্গে লেজটি লেগে আছে বা ধাক্কা লাগছে এসব কিছু টিকটিকি বুঝতে পারে না। মজার ব্যাপার হলো, খসে পড়ার পরও কিন্তু লেজটা নড়াচড়া করতে থাকে। এর ফলে শিকারি প্রাণী কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্ত হয়। কোনটা ধরবে, টিকটিকি নাকি তার লেজ?
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy